Перейти к содержимому
Обложка трека BELAD COFFEE — Masum Billah, Smugl
2:42

Трек

Masum Billah, Smugl BELAD COFFEE

Сингл · 2025 · Рэп

Скачать

Текст песни

স্যার, চা খাইবেন-চা দিমু-
না ব্লাড কফি দিমু….
কফি চাইলে কফি দিবি, চা চাইলে চা
বিস্কুটের প্যাকেট খুইল্যা কইবি, যত্ত পারিস খা।
কান খুইল্যা হুইন্যা রাহিস- এইডা কিন্তু অফিস-
এমন কইর‌্যা চাইয়াসোস ক্যান, তুই কি হালা মফিজ?
না- স্যার, হে অমু ক্যা। আম্নেরাইতো কন
চায়ে বেশি চিনি দিলে মইল্ল্যা দিমু কান।
বিস্কুটতো দূরের কথা, দিতে চান না মুড়ি
আমনের হাতে নাটাই স্যার-আমি হইলাম ঘুড়ি।
হালা বেশি কথা কস- অফিস হইলো আমগো সবার কেডায় আবার বস?
যেন্মে কইছি হেম্নে করবি সবাইরে দিবি চা।
বিস্কুটের প্যাকেট খুইল্যা কইবি, যত্ত পারিস খা, খা, খা…
তাইলে গেস্ট আইলে কি দিমু?
সবই যদি খাইয়া হালাই মাসটা কেমনে নিমু?
হালা, হেই চিন্তা কি তোর?
টেকা দিবে কর্তৃপক্ষ আমরা সবাই খোর।
খাইয়া-লইয়া যেইডা থাহে হেইডা খাইবে গেস্ট
এহন যা- একটা কফি নি-আয়, খাইয়া নিমু রেস্ট।
ভালা কইরা ডিউটি কর পাইতে চাইলে ক্রেস্ট। এ-এ এ।
ঠিক আছে স্যার, দেতাছি। এনাম স্যাররে জিগাইয়া লই- বাজেট কি আর পাইতাছি।
বোজজেন না স্যার, এহন মাসের শ্যাষ। জম্মের খাওয়া খাইলে শেষে কেমনে চলবে দ্যাশ।
হালায় বেশি বোঝে খালি। অফিসের যে পরিবেশ দেত্তারিনা গালি।
তুই কোন বাগানের মালি রে তুই কোন বাগানের মালি
শ্বশুর বাড়ি গেলে পরে কান মলবে তোর শালি।
হালা তুই কোন বাগানের মালি?
(সহকারী)
যত কথাই কন-
ঘন ঘন চা খাইলে স্যার চিনি কিইন্না লন।
অ্যা, দেখছো মফিইজ্জার কি হাল-
মফিজ না স্যার, মফিজ না স্যার আমি মেরাজ মাল।
তুই - যেই মালই হস
হোন, আমি কিন্ত বস।
বসের কথা না হুনলে জীবনটা তোর লস।
আর
কর্পোরেট অফিসে সব ফিটফাট থাকবে-
সকাল সকাল আইসা হুনবি কার কি লাগবে।
চা-চিনি, কফি আর প্রিন্টারের কালি-
ঠিকঠাক না থাকলে হুনবি কিন্তু গালি।
ঠিক আছে স্যার থাকবো।
আপনার এই অমূল্য বচন, সবই মনে রাখবো।
হোনেন-
এনাম স্যারে টেহা দিলে মোরে ফিরাইবে কেডা?
আমানেরা স্যার হর্তাকর্তা আর আমি কামের বেডা।
সারাদিনে রেস্ট পাইনা দৌড়ের উপ্রে থাকি
আমি হইলাম মেরাজ মাল সবার কথাই রাখি।
তয়-
দুঃখ কেবল আমার কথা, তোলেন না স্যার কানে।
তাই মাঝে মাঝে খুঁজে বেড়াই- এই জীবনের মানে।
ছোটো চাকরি-অল্প বেতন
কাজের বোঝা বড়-
তবুও কারো মন পাই না এত্তো কামের পরও।
কান্দিস না ভাই, কান্দিস না তুই
আর দিমুনা গালি।
আইজকা থেইকা আমরা সবাই এক বাগানের মালি।
কইছেন তো স্যার ঠিক- বুইজ্জেন কিন্তু- কইছেন কথা ঠিক?
তাইলে আসেন সবাই মিইল্লা তুলি একখান পিক।
আর, অফিসটা স্যার আমার জিম্মায় ছাইড়া দিয়া দ্যাহেন
ভালোই চলবো-এইটুক ভশ্যা এই মালের উপ্রে রাখেন।
বেলাড কফি, চা-নাস্তা আর দুফুইর‌্যালের খানা
যেইডা চাইবে হেইডাই দিুম করতেয়ারবেন না মানা।
হেইলেই কিন্তু খুশি সবাই কাম করবে মন দিয়া।
আর আপনেও স্যার খুশি অইবেন এই অফিসটা নিয়া।

0:00 0:00